puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ০৭ অক্টোবর ২০২৬, বুধবার, বেলা ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক জনাব মেহেরিন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে। বিএসসি ইন ইইই প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোর অন্যতম। অ্যাক্রেডিটেশন সনদ পাওয়ার পর ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরাই এই প্রোগ্রামের প্রথম ব্যাচ। এই প্রোগ্রাম থেকে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বিশেষ সুযোগ ও মর্যাদা লাভ করবে।

তিনি আরও বলেন, ইইই বিভাগটি বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর স্বীকৃতিপ্রাপ্ত। শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। তাই শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বিভাগে বিভিন্ন সহশিক্ষা ও অতিরিক্ত শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ রয়েছে। জীবনের সর্বক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য পারিপার্শ্বিক শিক্ষা গ্রহণ এবং বৈশ্বিক ও সমসাময়িক জ্ঞান সম্পর্কে অবহিত থাকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল শিক্ষার্থীদের বিভাগের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে একাডেমিক ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি রোবটিক্স ক্লাব ও আইইইই শাখার কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব টুটন চন্দ্র মল্লিক বিভাগের বিভিন্ন অর্জন ও প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের কথা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন স্পিকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মিজানুর রহমান নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কমপ্লেইন্ট কমিটির সদস্য-সচিব ও সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান জনাব উম্মে সালমা, সহকারী প্রক্টর জনাব রাহুল চৌধুরী, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী এবং ইইই বিভাগের ৩৯তম ব্যাচের অ্যাডভাইজার প্রভাষক জনাব রিজমা সামানজা নিলয় উপস্থিত ছিলেন।

অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ রায় ও অ্যালামনাই প্রকৌশলী কামরুল ইসলাম। এছাড়া আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের ভাইস চেয়ার সুমাইয়া খানম, প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাবের সভাপতি শোভন দাশ দীপ্ত এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধি কাজী মো. আলাদিন ফারদিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, ইইই বিভাগের সহকারী অধ্যাপক শরিথ ধর, সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক আবির ধর এবং প্রভাষক জয়নব বিনতে আহমেদসহ ইইই বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টি: প্রাসঙ্গিকতা ও তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার

Read More

নজরুল বর্ষ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Wednesday, 7 October, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ০৭ অক্টোবর ২০২৬, বুধবার, বেলা ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব টুটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল। ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক জনাব মেহেরিন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির স্নাতক পর্যায়ের পাঁচটি একাডেমিক প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ পেয়েছে। বিএসসি ইন ইইই প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোর অন্যতম। অ্যাক্রেডিটেশন সনদ পাওয়ার পর ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরাই এই প্রোগ্রামের প্রথম ব্যাচ। এই প্রোগ্রাম থেকে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বিশেষ সুযোগ ও মর্যাদা লাভ করবে।

তিনি আরও বলেন, ইইই বিভাগটি বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর স্বীকৃতিপ্রাপ্ত। শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায় না। তাই শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে বিভাগে বিভিন্ন সহশিক্ষা ও অতিরিক্ত শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ রয়েছে। জীবনের সর্বক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য পারিপার্শ্বিক শিক্ষা গ্রহণ এবং বৈশ্বিক ও সমসাময়িক জ্ঞান সম্পর্কে অবহিত থাকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল শিক্ষার্থীদের বিভাগের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে একাডেমিক ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি রোবটিক্স ক্লাব ও আইইইই শাখার কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব টুটন চন্দ্র মল্লিক বিভাগের বিভিন্ন অর্জন ও প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত সাফল্যের কথা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন স্পিকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মিজানুর রহমান নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কমপ্লেইন্ট কমিটির সদস্য-সচিব ও সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান জনাব উম্মে সালমা, সহকারী প্রক্টর জনাব রাহুল চৌধুরী, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী এবং ইইই বিভাগের ৩৯তম ব্যাচের অ্যাডভাইজার প্রভাষক জনাব রিজমা সামানজা নিলয় উপস্থিত ছিলেন।

অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ রায় ও অ্যালামনাই প্রকৌশলী কামরুল ইসলাম। এছাড়া আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের ভাইস চেয়ার সুমাইয়া খানম, প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাবের সভাপতি শোভন দাশ দীপ্ত এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধি কাজী মো. আলাদিন ফারদিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, ইইই বিভাগের সহকারী অধ্যাপক শরিথ ধর, সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সিদ্দিকী, প্রভাষক সৌমেন দত্ত, প্রভাষক আবির ধর এবং প্রভাষক জয়নব বিনতে আহমেদসহ ইইই বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.