puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্প্রিং-২০২৬ সেশনের ৮ম সেমিস্টারের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিভাগীয় আয়োজনে এ জুরি অনুষ্ঠিত হয়।

ফাইনাল জুরিতে একজন বহিঃজুরি সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী।

তিনি সভাপতির বক্তব্যে বলেন, ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। থিসিসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, গবেষণার দক্ষতা, নকশা-ভাবনা ও প্রযুক্তিগত জ্ঞানকে একটি পূর্ণাঙ্গ প্রকল্পে রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। আমরা আশা করি, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে এবং দেশের ফ্যাশন শিল্পে দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ হিসেবে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুস, সহকারী অধ্যাপক জনাব সঞ্জয় কুমার দাশ ও জনাব আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তাওসিফ, সৈয়দা আত্কিয়া ফাইজা, অর্পিতা দেবী ও সৈয়দা নাজনীন আহসান।

ফাইনাল জুরিতে শিক্ষার্থীরা তাদের থিসিসভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন। বহিঃজুরি সদস্য শিক্ষার্থীদের উপস্থাপনা, সৃজনশীলতা, গবেষণার বিষয়বস্তু, নকশা ও কারিগরি দিক পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Related News

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যসৃষ্টি: প্রাসঙ্গিকতা ও তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার

Read More

নজরুল বর্ষ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান আয়োজন ও শৃঙ্খলা বিষয়ে নির্দেশনাবলি

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সমাপ্ত হলো আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আইকনেক্ট ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

Tuesday, 6 October, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্প্রিং-২০২৬ সেশনের ৮ম সেমিস্টারের ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক (থিসিস) কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিভাগীয় আয়োজনে এ জুরি অনুষ্ঠিত হয়।

ফাইনাল জুরিতে একজন বহিঃজুরি সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী।

তিনি সভাপতির বক্তব্যে বলেন, ফ্যাশন প্রজেক্ট ওয়ার্ক শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। থিসিসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, গবেষণার দক্ষতা, নকশা-ভাবনা ও প্রযুক্তিগত জ্ঞানকে একটি পূর্ণাঙ্গ প্রকল্পে রূপ দেওয়ার সুযোগ পেয়েছে। আমরা আশা করি, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে এবং দেশের ফ্যাশন শিল্পে দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ হিসেবে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুস, সহকারী অধ্যাপক জনাব সঞ্জয় কুমার দাশ ও জনাব আফরোজা রহমান, প্রভাষক এস. এম. তাওসিফ, সৈয়দা আত্কিয়া ফাইজা, অর্পিতা দেবী ও সৈয়দা নাজনীন আহসান।

ফাইনাল জুরিতে শিক্ষার্থীরা তাদের থিসিসভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করেন। বহিঃজুরি সদস্য শিক্ষার্থীদের উপস্থাপনা, সৃজনশীলতা, গবেষণার বিষয়বস্তু, নকশা ও কারিগরি দিক পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.