প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির মানবিক সহায়তা প্রকল্পের প্রস্তাব অনুমোদিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির উদ্যোগে আইইইই কম্পিউটার সোসাইটির ‘ব্রডেনিং পার্টিসিপেশন ইন কম্পিউটিং (বিপিসি)’ কর্মসূচির আওতায় মানবিক সহায়তার জন্য প্রস্তাবিত একটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।
‘এমপাওয়ারিং খাগড়াছড়ি ইয়ুথ: ইকুইপিং বাংলাদেশি ইয়ুথ উইথ ফিউচার-রেডি টেক স্কিলস, অ্যাচিভিং থ্রি-জিরো সাসটেইনেবিলিটি’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ির ৫০ জনেরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীকে ডিজিটাল লিটারেসি, প্রোগ্রামিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির আওতায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগসহ সৌরশক্তিচালিত একটি টেকসই ডিজিটাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা, প্রযুক্তি শিক্ষায় অন্তর্ভুক্তিমূলক সুযোগ সৃষ্টি, নিয়মিত মেন্টরশিপ, হাতে-কলমে প্রশিক্ষণ এবং সার্টিফিকেশনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে থাকা তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করা হবে।
প্রকল্পটি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি-জিরো ভিশন’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ—এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩৯তম ব্যাচের মো. আজমাঈন, ৪০তম ব্যাচের রাইয়ানুল কাদের চৌধুরী আবিদ, ৪১তম ব্যাচের অর্নব সিকদার এবং ৪২তম ব্যাচের ইফতেখার মোহাম্মদ সাইফুদ্দীন চৌধুরী ও সাইদ ইবনে সাইফ। প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীল ব্যক্তিরা কারিগরি এবং প্রশাসনিক দিক থেকে দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করছেন।
এ উদ্যোগে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না এবং কম্পিউটার সায়েন্স বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর জনাব কিংশুক ধর-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এই প্রকল্পের অনুমোদন প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য অর্জন। সংশ্লিষ্টরা আশা করছেন, উদ্যোগটি বাস্তবায়নের মাধ্যমে খাগড়াছড়ির তরুণদের জন্য প্রযুক্তি শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির মানবিক সহায়তা প্রকল্পের প্রস্তাব অনুমোদিত
Wednesday, 25 November, 2026