প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উদ্যোগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও ওয়ার্কশপ ২৪ ও ২৫ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের স্থাপত্য বিভাগের ষষ্ঠ তলার ৫১০ নম্বর কক্ষে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। সেমিনারে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স্থপতি মোহাম্মদ আলী নাকি, শিক্ষাবিদ, স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতাকে শাণিত করতে হবে। শুধু দক্ষতা অর্জন করলেই হবে না, অর্জিত দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। ধারাবাহিক অনুশীলন, সৃজনশীলতা ও দক্ষতার যথাযথ প্রয়োগই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সফল স্থপতি হিসেবে গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের এ ধরনের সেমিনার ও ওয়ার্কশপে মনোযোগ দিয়ে অংশগ্রহণ, শেখার সুযোগ কাজে লাগানো এবং নিজেদের সৃজনশীলতা বিকাশে নিয়মিত অনুশীলন করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, সেমিনারে এআই প্রসেসরের মাধ্যমে ডিজাইন প্রসেস করে দেখানো হয়েছিল এবং শিক্ষার্থীদেরও সেই প্রসেস অনুসরণ করে কাজ করতে বলা হয়েছিল। এর মাধ্যমে ডিজাইন তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে অনেক কিছু শেখা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে তাদের ডিজাইন স্টুডিওর কাজে সহায়ক হবে।
মূল বক্তা অধ্যাপক স্থপতি মোহাম্মদ আলী নাকি তাঁর বক্তব্যে ডিজাইন প্রসেসকে কৃষিকাজের সঙ্গে তুলনা করে বলেন, একটি ডিজাইন হঠাৎ করে তৈরি হয় না; এটি ধাপে ধাপে বিকশিত হয়। যেমন একটি গাছ বেড়ে ওঠার জন্য মাটি, পানি, সময় ও যত্ন প্রয়োজন, তেমনি একটি ভালো ডিজাইনের জন্য চিন্তা, বিশ্লেষণ, পরীক্ষা, সংশোধন ও ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আয়োজকদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ডিজাইন প্রসেস সম্পর্কে গভীরভাবে শেখার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের এআই-এর ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজেদের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতাকে বিকশিত করার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি হোসেন মুরাদ বলেন, স্থাপত্য নকশা একটি ধারাবাহিক শেখার ও বিকাশের প্রক্রিয়া। এ ধরনের সেমিনার ও ওয়ার্কশপ শিক্ষার্থীদের নকশা প্রণয়নের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব ধারণা অর্জন এবং অভিজ্ঞ স্থপতি ও শিক্ষাবিদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ তৈরি করে। তিনি বলেন, ভবিষ্যতেও ডিজাইন প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন বা সংশয় থাকলে শিক্ষার্থীরা মূল বক্তার কাছ থেকে জানতে পারবে। মূল বক্তা সবসময় শিক্ষার্থীদের সহযোগিতা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকেন। তিনি শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগিয়ে ডিজাইন প্রক্রিয়া সম্পর্কে গভীরভাবে শেখা, নিজেদের চিন্তা ও সৃজনশীলতা বিকাশ এবং শেখার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সেমিনার ও ওয়ার্কশপে স্থাপত্য নকশা প্রণয়নের প্রক্রিয়া, নকশার ধারণা, পরিকল্পনা ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা স্থাপত্য নকশা প্রণয়নের বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি অভিজ্ঞ স্থপতি ও শিক্ষাবিদের কাছ থেকে জ্ঞান ও দিকনির্দেশনা লাভের সুযোগ পায়।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘দ্য কোর্টরুম ইন অ্যাকশন: এ মক ট্রায়াল, ফরেনসিক ইনসাইট অ্যান্ড জুডিশিয়াল এনগেজমেন্ট’ শীর্ষক স্পেশাল একাডেমিক প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত
Tuesday, 24 November, 2026