puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর একটি দল আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছে। গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে International Islamic University Chittagong (IIUC)-এ অনুষ্ঠিত ‘FAH IIUCIC 2026: 2nd International Conference’-এ তারা গবেষণাপত্রটি উপস্থাপন করে।

IIUC-এর Faculty of Arts and Humanities (FAH)-এর উদ্যোগে এবং Centre for Research and Publication (CRP)-এর সহযোগিতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘Humanities 5.0’। সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন গবেষণার ফলাফল উপস্থাপনের পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

সম্মেলনে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘Interpretive Convergence and Independence: How AI Generated, Human-Generated, and Neutral Accounts Shape Personal Meaning Reconstruction’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করে। গবেষণাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি, মানুষের তৈরি এবং নিরপেক্ষ বিবরণ কীভাবে ব্যক্তিগত অর্থ ও উপলব্ধি পুনর্গঠনে প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে মানুষের চিন্তা, উপলব্ধি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে এ গবেষণার বিষয়বস্তু বিশেষ গুরুত্ব বহন করে।

গবেষণাপত্র উপস্থাপনকারী শিক্ষার্থীরা হলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাহিদ, তাহমিনা আহমদ তাসনিয়া, তামান্না আক্তার এবং নুসরাত জাহান লাবণ।

আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গবেষণামূলক কাজ আন্তর্জাতিক একাডেমিক পরিসরে তুলে ধরার সুযোগ পেয়েছেন। এ অংশগ্রহণ তাদের গবেষণার দক্ষতা বিকাশ, একাডেমিক জ্ঞানচর্চা এবং উচ্চশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়েছে।

এ অর্জনে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থীকে গবেষণায় আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক সম্মেলনে অংশগ্রহণে উৎসাহ জোগাবে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ইকোনোব্রিয়াম ৫.০-এ পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইইইই কম্পিউটার সোসাইটির মানবিক সহায়তা প্রকল্পের প্রস্তাব অনুমোদিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পুতুলনাচ প্রদর্শনী অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ও গ্র্যাচুইটি ফান্ড ট্রাস্টের ৭ম সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন প্রসেস’ শীর্ষক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন

Thursday, 26 November, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীর একটি দল আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছে। গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে International Islamic University Chittagong (IIUC)-এ অনুষ্ঠিত ‘FAH IIUCIC 2026: 2nd International Conference’-এ তারা গবেষণাপত্রটি উপস্থাপন করে।

IIUC-এর Faculty of Arts and Humanities (FAH)-এর উদ্যোগে এবং Centre for Research and Publication (CRP)-এর সহযোগিতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘Humanities 5.0’। সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন গবেষণার ফলাফল উপস্থাপনের পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

সম্মেলনে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ‘Interpretive Convergence and Independence: How AI Generated, Human-Generated, and Neutral Accounts Shape Personal Meaning Reconstruction’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করে। গবেষণাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি, মানুষের তৈরি এবং নিরপেক্ষ বিবরণ কীভাবে ব্যক্তিগত অর্থ ও উপলব্ধি পুনর্গঠনে প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা হয়েছে। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে মানুষের চিন্তা, উপলব্ধি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে এ গবেষণার বিষয়বস্তু বিশেষ গুরুত্ব বহন করে।

গবেষণাপত্র উপস্থাপনকারী শিক্ষার্থীরা হলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৩৬তম ব্যাচের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাহিদ, তাহমিনা আহমদ তাসনিয়া, তামান্না আক্তার এবং নুসরাত জাহান লাবণ।

আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গবেষণামূলক কাজ আন্তর্জাতিক একাডেমিক পরিসরে তুলে ধরার সুযোগ পেয়েছেন। এ অংশগ্রহণ তাদের গবেষণার দক্ষতা বিকাশ, একাডেমিক জ্ঞানচর্চা এবং উচ্চশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ততার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়েছে।

এ অর্জনে প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থীকে গবেষণায় আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক সম্মেলনে অংশগ্রহণে উৎসাহ জোগাবে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.