puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, বিকাল ৪টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতাল লিমিটেডের মধ্যে গবেষণা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য-তথ্য বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এম. এম. নছরুল কদির, রেজিস্ট্রার জনাব মো. ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, ডা. জেসমিন মুসা এবং জনাব ফয়সাল আহমেদ তালুকদার।

সাজিনাজ হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, ম্যানেজার-এইচআর ও অ্যাডমিন মো. সাখাওয়াত হোসেন এবং ম্যানেজার-কর্পোরেট অ্যাফেয়ার্স মো. আরেফিন। দুই প্রতিষ্ঠানের মধ্যে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ।

সমঝোতা স্মারক অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পরিবারবর্গ সাজিনাজ হাসপাতাল লিমিটেডে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন। বহির্বিভাগীয় (OPD) সেবার আওতায় ল্যাবরেটরি পরীক্ষায় ৪০ শতাংশ, রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩০ শতাংশ, সিটি স্ক্যানে ২০ শতাংশ এবং হিস্টোপ্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

এছাড়া অন্তর্বিভাগীয় (IPD) সেবার ক্ষেত্রে বেড চার্জে ১০ শতাংশ, সার্ভিস চার্জে ৫০ শতাংশ এবং অ্যাম্বুলেন্স চার্জে ৩০ শতাংশ ছাড় পাবেন সংশ্লিষ্টরা। এর ফলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা প্রয়োজন অনুযায়ী সাজিনাজ হাসপাতালের বিভিন্ন চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা ও গবেষণার সঙ্গে বাস্তব স্বাস্থ্যসেবার সংযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে কমিউনিটি হেলথ ক্যাম্প, যৌথ গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার এবং জনস্বাস্থ্যভিত্তিক বিভিন্ন উদ্যোগে উভয় প্রতিষ্ঠানের যৌথ কার্যক্রম আরও বিস্তৃত হবে।

Related News

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও Asperia Health Care Ltd.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ব্যক্তিগত ও পারিবারিক আইন বিষয়ে আলোচনা ও দেওয়ালিকা প্রদর্শনী

Read More

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে গাছের চারা বিতরণ

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জনস্বাস্থ্য বিভাগের উদ্যোগে বাঁশখালীতে বন্যা-পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ১০ আগস্ট ২০২৬, সোমবার, বিকেল ৪টায়

Read More

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা

Tuesday, 18 August, 2026

স্বাস্থ্যসেবায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতালের সমঝোতা 

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, বিকাল ৪টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাজিনাজ হাসপাতাল লিমিটেডের মধ্যে গবেষণা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণার পাশাপাশি স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সুবিধা, স্বাস্থ্য-তথ্য বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এম. এম. নছরুল কদির, রেজিস্ট্রার জনাব মো. ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, ডা. জেসমিন মুসা এবং জনাব ফয়সাল আহমেদ তালুকদার।

সাজিনাজ হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, ম্যানেজার-এইচআর ও অ্যাডমিন মো. সাখাওয়াত হোসেন এবং ম্যানেজার-কর্পোরেট অ্যাফেয়ার্স মো. আরেফিন। দুই প্রতিষ্ঠানের মধ্যে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ।

সমঝোতা স্মারক অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত পরিবারবর্গ সাজিনাজ হাসপাতাল লিমিটেডে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ছাড় পাবেন। বহির্বিভাগীয় (OPD) সেবার আওতায় ল্যাবরেটরি পরীক্ষায় ৪০ শতাংশ, রেডিওলজিক্যাল পরীক্ষায় ৩০ শতাংশ, সিটি স্ক্যানে ২০ শতাংশ এবং হিস্টোপ্যাথলজি পরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

এছাড়া অন্তর্বিভাগীয় (IPD) সেবার ক্ষেত্রে বেড চার্জে ১০ শতাংশ, সার্ভিস চার্জে ৫০ শতাংশ এবং অ্যাম্বুলেন্স চার্জে ৩০ শতাংশ ছাড় পাবেন সংশ্লিষ্টরা। এর ফলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা প্রয়োজন অনুযায়ী সাজিনাজ হাসপাতালের বিভিন্ন চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা ও গবেষণার সঙ্গে বাস্তব স্বাস্থ্যসেবার সংযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে কমিউনিটি হেলথ ক্যাম্প, যৌথ গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার এবং জনস্বাস্থ্যভিত্তিক বিভিন্ন উদ্যোগে উভয় প্রতিষ্ঠানের যৌথ কার্যক্রম আরও বিস্তৃত হবে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.