puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ (বুধবার), সকাল ১০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রধান অতিথি ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন সহকারী প্রক্টর জনাব মোহাম্মদ হাসান, কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব তন্বী ধুম, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস অত্যন্ত চমৎকার। এই ক্যাম্পাস চট্টগ্রাম শহরের এমন লোকেশনে অবস্থিত, যেখানে চট্টগ্রাম শহরের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা কমিউনিকেশন করতে পারবে। তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তোমরা দেশ ও জাতির উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে ও নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সৃজনশীল চিন্তাভাবনা, শৃঙ্খলা ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার নবীন শিক্ষার্থীদের বলেন, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে, মেধার পরিচয় দিয়ে তোমরা এই বিভাগে ভর্তি হয়েছো। বিএসসি ইন সিএসই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে প্রচুর পরিশ্রমের মাধ্যমে ভালোভাবে অধ্যয়ন করলেই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে। তিনি আইটির গুরুত্ব তুলে ধরে বলেন, আইটিতে দক্ষতা অর্জন করতে হবে, যাতে ব্যক্তি, সামাজিক ও পেশাগত জীবনে তা ব্যবহার করে সুবিধা পাওয়া যায় ও সফল হওয়া যায়। 
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল বিএসসি ইন সিএসই প্রোগ্রামে কীভাবে অধ্যয়ন করলে শিক্ষার্থীরা লাভবান হবে, সেই ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শুধু ক্লাসরুমের শিক্ষা নয়, কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। 
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট ও আচরণবিধি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
সহকারী প্রক্টর জনাব মোহাম্মদ হাসান বিশ্ববিদ্যালয় ও সিএসই বিভাগের পালনীয় নিয়ম-কানুন নিয়ে একটি প্রেজেন্টেশান প্রদান করেন।
কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব তন্বী ধুম যৌন হয়রানী ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও করণীয় নিয়ে আলোকপাত করেন।
লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম লাইব্রেরির কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের কার্যাবলী ও পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন শিক্ষার্থীদের অবগত করেন।
প্রভাষক জনাব তাহিয়াত মাহাবুব চৌধুরী, জনাব তানভির হাসান অনন্ত ও জনাব রাশেদ মিয়া প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ইতিহাস ও কার্যক্রম, সুযোগ-সুবিধা, সিএসই বিভাগের সূচনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অগ্রযাত্রা ও একাডেমিক বিষয় প্রভৃতি নিয়ে আলোচনা করেন। প্রভাষক জনাব ইশতিয়াক আহমেদ সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই কম্পিউটার ক্লাবের সভাপতি নূর আলম জয়। 
অনুষ্ঠানে সিএসই বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর জনাব কিংশুক ধর, একাডেমিক কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী, কো-কারিকুলার এক্টিভিটিস কো-অর্ডিনেটর জনাব মো. হাসান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শীর্ষক ক্যাম্পেইন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের উদ্যোগে ‘ফ্রম আইডিয়া টু আইইইই পেপার রাইটিং’ বিষয়ক কর্মশালা |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) সন্ধ্যা ৭.৩০টায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ২৪ মে ২০২৬ (রবিবার) বিকেল ৫.৩০টায় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Wednesday, 20 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ৪৯তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২০ মে ২০২৬ (বুধবার), সকাল ১০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রধান অতিথি ছিলেন মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন সহকারী প্রক্টর জনাব মোহাম্মদ হাসান, কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব তন্বী ধুম, লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী।
সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস অত্যন্ত চমৎকার। এই ক্যাম্পাস চট্টগ্রাম শহরের এমন লোকেশনে অবস্থিত, যেখানে চট্টগ্রাম শহরের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা কমিউনিকেশন করতে পারবে। তিনি আরও বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, আধুনিক ল্যাব সুবিধা ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সহযোগিতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তোমরা দেশ ও জাতির উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে ও নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সৃজনশীল চিন্তাভাবনা, শৃঙ্খলা ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার নবীন শিক্ষার্থীদের বলেন, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে, মেধার পরিচয় দিয়ে তোমরা এই বিভাগে ভর্তি হয়েছো। বিএসসি ইন সিএসই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে প্রচুর পরিশ্রমের মাধ্যমে ভালোভাবে অধ্যয়ন করলেই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে। তিনি আইটির গুরুত্ব তুলে ধরে বলেন, আইটিতে দক্ষতা অর্জন করতে হবে, যাতে ব্যক্তি, সামাজিক ও পেশাগত জীবনে তা ব্যবহার করে সুবিধা পাওয়া যায় ও সফল হওয়া যায়। 
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল বিএসসি ইন সিএসই প্রোগ্রামে কীভাবে অধ্যয়ন করলে শিক্ষার্থীরা লাভবান হবে, সেই ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শুধু ক্লাসরুমের শিক্ষা নয়, কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। 
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট ও আচরণবিধি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
সহকারী প্রক্টর জনাব মোহাম্মদ হাসান বিশ্ববিদ্যালয় ও সিএসই বিভাগের পালনীয় নিয়ম-কানুন নিয়ে একটি প্রেজেন্টেশান প্রদান করেন।
কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব তন্বী ধুম যৌন হয়রানী ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও করণীয় নিয়ে আলোকপাত করেন।
লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম লাইব্রেরির কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. ইয়াকুব আলী পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের কার্যাবলী ও পরীক্ষা সংক্রান্ত নিয়ম-কানুন শিক্ষার্থীদের অবগত করেন।
প্রভাষক জনাব তাহিয়াত মাহাবুব চৌধুরী, জনাব তানভির হাসান অনন্ত ও জনাব রাশেদ মিয়া প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ইতিহাস ও কার্যক্রম, সুযোগ-সুবিধা, সিএসই বিভাগের সূচনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অগ্রযাত্রা ও একাডেমিক বিষয় প্রভৃতি নিয়ে আলোচনা করেন। প্রভাষক জনাব ইশতিয়াক আহমেদ সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই কম্পিউটার ক্লাবের সভাপতি নূর আলম জয়। 
অনুষ্ঠানে সিএসই বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর জনাব কিংশুক ধর, একাডেমিক কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী, কো-কারিকুলার এক্টিভিটিস কো-অর্ডিনেটর জনাব মো. হাসান, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.