puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সম্প্রতি চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে ৪টি এবং ‘বি’ গ্রুপে ৪টি দল ছিল। গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপ থেকে মোট ৪টি দল সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে জয়লাভ করে ডেল ডমিনেটরস-৪৫ এবং ডমিনেটরস এফসি-৪৭ ফাইনালে জায়গা করে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ডেল ডমিনেটরস-৪৫ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ডমিনেটরস এফসি-৪৭ রানারআপ হওয়ার কৃতিত্ব লাভ করে।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দেয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনকে উৎসাহিত করবে।
উদ্বোধকের বক্তব্যে ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দীন বলেন, ইংরেজি বিভাগ শুধু একাডেমিক উৎকর্ষ নয়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশেও বিশ্বাস করে। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল অংশগ্রহণকারী এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার জন্য আমি ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শাহনাজ পারভীন সিঁথি এবং কোহিনুর আকতার। টুর্নামেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক জনাব সুমিত চৌধুরী এবং প্রভাষক মু. মেহেদী রহমান।
শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পুরো আয়োজন শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ২১ জুলাই ২০২৬

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জাতীয় বাজেট ২০২৬-২০২৭: অর্থনৈতিক প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস পালিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইআরপি রিসার্চ গ্রান্ট ২০২৫-২০২৬ অ্যাওয়ার্ড প্রদান

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

Friday, 10 July, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘ডেল ইন্টার-সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সম্প্রতি চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মোট ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে ৪টি এবং ‘বি’ গ্রুপে ৪টি দল ছিল। গ্রুপ পর্ব শেষে উভয় গ্রুপ থেকে মোট ৪টি দল সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে জয়লাভ করে ডেল ডমিনেটরস-৪৫ এবং ডমিনেটরস এফসি-৪৭ ফাইনালে জায়গা করে নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ডেল ডমিনেটরস-৪৫ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ডমিনেটরস এফসি-৪৭ রানারআপ হওয়ার কৃতিত্ব লাভ করে।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দেয়। প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনকে উৎসাহিত করবে।
উদ্বোধকের বক্তব্যে ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ জসীম উদ্দীন বলেন, ইংরেজি বিভাগ শুধু একাডেমিক উৎকর্ষ নয়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশেও বিশ্বাস করে। এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল অংশগ্রহণকারী এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার জন্য আমি ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শাহনাজ পারভীন সিঁথি এবং কোহিনুর আকতার। টুর্নামেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক জনাব সুমিত চৌধুরী এবং প্রভাষক মু. মেহেদী রহমান।
শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। পুরো আয়োজন শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.