puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে স্নাতক প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৭জুন ২০২৬, বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক গ্রন্থাগারব্যবস্থা, ডিজিটাল তথ্যসেবা এবং গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন রিসোর্স ব্যবহারে দক্ষ করে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল। তিনি বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে গ্রন্থাগার শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র। প্রযুক্তিনির্ভর তথ্যসেবার মাধ্যমে আধুনিক গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পরিধি বিস্তৃত করছে এবং আজীবন শিক্ষার সুযোগ তৈরি করছে। তিনি পাঠাভ্যাস গড়ে তোলা, সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ এবং গবেষণামুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় গ্রন্থাগারের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মোহাম্মদ কাউসার আলম গ্রন্থাগারের বিভিন্ন সেবা, ডিজিটাল রিসোর্স এবং তথ্য অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান যুগে গ্রন্থাগার ব্যবস্থাপনা দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাইজেশন, ডিজিটাল প্রিজারভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক তথ্যসেবা এবং রিমোট অ্যাকসেস সুবিধা গ্রন্থাগারকে একটি কার্যকর লাইফলং লার্নিং প্ল্যাটফর্মে পরিণত করেছে।

তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সাবস্ক্রাইবকৃত বিভিন্ন আন্তর্জাতিক ই-রিসোর্স, অনলাইন জার্নাল, গবেষণাপত্র, ই-বুক, লাইব্রেরি ক্যাটালগ এবং ইনস্টিটিউশনাল রিপোজিটরি ব্যবহারের কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন। পাশাপাশি বিশ্বখ্যাত গবেষণা ডাটাবেস থেকে তথ্য অনুসন্ধান, জার্নাল ও গবেষণাপত্র ডাউনলোড এবং একাডেমিক রেফারেন্স ব্যবস্থাপনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ডিজিটাল পাঠপদ্ধতি, গবেষণা দক্ষতা উন্নয়ন ও তথ্য অনুসন্ধানের আধুনিক কৌশল সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ দেসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 'অ্যানালিটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড সাকসেস স্টোরিজ অব বাংলাদেশি স্টুডেন্টস ইন সিএসই এডুকেশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা বিকেল ৫.৩০টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে বিশ্ব পরিবেশ দিবস পালন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

Wednesday, 17 June, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে স্নাতক প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৭জুন ২০২৬, বুধবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আধুনিক গ্রন্থাগারব্যবস্থা, ডিজিটাল তথ্যসেবা এবং গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন রিসোর্স ব্যবহারে দক্ষ করে তোলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এবং কোঅর্ডিনেটর বদরুল হাসান আউয়াল। তিনি বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে গ্রন্থাগার শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র। প্রযুক্তিনির্ভর তথ্যসেবার মাধ্যমে আধুনিক গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পরিধি বিস্তৃত করছে এবং আজীবন শিক্ষার সুযোগ তৈরি করছে। তিনি পাঠাভ্যাস গড়ে তোলা, সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ এবং গবেষণামুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় গ্রন্থাগারের অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মোহাম্মদ কাউসার আলম গ্রন্থাগারের বিভিন্ন সেবা, ডিজিটাল রিসোর্স এবং তথ্য অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান যুগে গ্রন্থাগার ব্যবস্থাপনা দ্রুত ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাইজেশন, ডিজিটাল প্রিজারভেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সভিত্তিক তথ্যসেবা এবং রিমোট অ্যাকসেস সুবিধা গ্রন্থাগারকে একটি কার্যকর লাইফলং লার্নিং প্ল্যাটফর্মে পরিণত করেছে।

তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সাবস্ক্রাইবকৃত বিভিন্ন আন্তর্জাতিক ই-রিসোর্স, অনলাইন জার্নাল, গবেষণাপত্র, ই-বুক, লাইব্রেরি ক্যাটালগ এবং ইনস্টিটিউশনাল রিপোজিটরি ব্যবহারের কৌশল হাতে-কলমে প্রদর্শন করেন। পাশাপাশি বিশ্বখ্যাত গবেষণা ডাটাবেস থেকে তথ্য অনুসন্ধান, জার্নাল ও গবেষণাপত্র ডাউনলোড এবং একাডেমিক রেফারেন্স ব্যবস্থাপনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ডিজিটাল পাঠপদ্ধতি, গবেষণা দক্ষতা উন্নয়ন ও তথ্য অনুসন্ধানের আধুনিক কৌশল সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ দেসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.