প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (সিকিউআই) অ্যান্ড অ্যাক্রেডিটেশন প্রসেস’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ।
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (সিকিউআই) অ্যান্ড অ্যাক্রেডিটেশন প্রসেস’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (সিকিউআই) অ্যান্ড অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান রবিবার (০২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রমে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ড. এস. এম. কবির, অধ্যাপক, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য। তিনি দিনব্যাপী চারটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন। সেশনগুলোতে এসআইপি (স্ট্র্যাটেজিক ইমপ্রুভমেন্ট প্ল্যান) বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সকল মানদণ্ড অনুযায়ী সিকিউআই প্রস্তুতকরণ, স্নাতক সমাপনী শিক্ষার্থীদের ফিডব্যাক সংগ্রহ ও মূল্যায়নের কার্যকর পদ্ধতি এবং বিএসি-এর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার সার্বিক ধারণা ও বাস্তবায়ন কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রিসোর্স পারসন ড. এস. এম. কবির তাঁর বক্তব্যে বলেন, উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করার জন্য কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (সিকিউআই) কোনো এককালীন কার্যক্রম নয়; এটি একটি ধারাবাহিক, তথ্যভিত্তিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া। একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে নিয়মিতভাবে নিজেদের শিক্ষণ-পদ্ধতি, শিক্ষার্থীদের অর্জন, মূল্যায়ন ব্যবস্থা এবং স্টেকহোল্ডারদের মতামত বিশ্লেষণ করে প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। অ্যাক্রেডিটেশন মূলত একটি প্রতিষ্ঠানের মানোন্নয়নের স্বীকৃতি, আর সেই স্বীকৃতি অর্জনের জন্য প্রতিটি বিভাগে কার্যকর সেল্ফ অ্যাসেসমেন্ট , বাস্তবভিত্তিক সিকিউআই পরিকল্পনা, যথাযথ ডকুমেন্টেশন এবং নিরবচ্ছিন্ন বাস্তবায়নের সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক, প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল অংশীজন সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং অ্যাক্রেডিটেশনের লক্ষ্যে সফলভাবে এগিয়ে যাওয়া সম্ভব।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (কিউএ) জনাব তানজিনা আলম চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক (ইটিএল) জনাব গাজী শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হলে আমাদের প্রতিটি একাডেমিক কার্যক্রমে গুণগত মান উন্নয়নের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। অ্যাক্রেডিটেশন কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি একটি চলমান উন্নয়নযাত্রা। আইকিউএসি আয়োজিত এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক, বিভাগীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞানকে বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে প্রতিটি বিভাগে কার্যকর সিকিউআই বাস্তবায়ন এবং বিএসি-এর মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা সম্ভব হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার গুণগত উৎকর্ষ, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মশালার দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিটি একাডেমিক বিভাগের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) সদস্যবৃন্দ, বিভাগসমূহের নির্ধারিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং নির্ধারিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।