puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, সকাল ১০:০০ টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন প্রকৌশলী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক তামিম হোসেন, আসিফ মোহাম্মদ সাদ, নাদিম বিন হোসেন, তাশিন হোসেন, রওশন আকতার, ইসতিয়াক আহামেদ সাজিদ, মো. তৌকির শাহ ও চৌধুরী ফারিহা কামাল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক অভিভাবককেও পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য নারকোটিকস কন্ট্রোল অ্যাক্ট ২০১৮: লিগ্যাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভস’ শীর্ষক স্টুডেন্টস’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইপসা-শিখা’ প্রকল্পের আওতায় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ‘ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ।

Read More

Seminar titled ‘Interdisciplinary, Knowledge Integration and Diffusion in Business Research’ held at the Department of Business Administration, Premier University.

Read More

বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট ২০২৫–এ প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অর্জন।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Sunday, 23 November, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ফল-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর ২০২৫, রবিবার, সকাল ১০:০০ টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন প্রকৌশলী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ। পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক তামিম হোসেন, আসিফ মোহাম্মদ সাদ, নাদিম বিন হোসেন, তাশিন হোসেন, রওশন আকতার, ইসতিয়াক আহামেদ সাজিদ, মো. তৌকির শাহ ও চৌধুরী ফারিহা কামাল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেক অভিভাবককেও পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2025 Premier University IT. All rights reserved.