puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ব্যাচেলর অব আর্টস ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি  প্রোগ্রামের স্প্রিং–২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটি কোডভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে পরিচালিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বর্তমান সময়ের একটি সম্ভাবনাময় ও সৃজনশীল শিক্ষা ক্ষেত্র। প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নান্দনিক বোধ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত প্রস্তুতির সমন্বয়ে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ভর্তি পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব কুহেলী চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনার মাধ্যমে পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করেন।
উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ আধুনিক পাঠক্রম, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং শিল্পখাতভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফ্যাশন পেশাজীবী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ভিজিট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং পার্টিসিপ্যান্টস টু আ ফাংশনাল আইকিউএসি’ শীর্ষক ভিজিটিং প্রোগ্রাম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ওরিয়েন্টেশন

Read More

UTS College Bangladesh – Premier University Joint Program March 2026 Intake Orientation.

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রথম উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের মৃত্যুতে উপাচার্যের শোক ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত ১৫ মার্চ ২০২৬।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক পর্যায়ের প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন উপলক্ষে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

Saturday, 31 January, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ব্যাচেলর অব আর্টস ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি  প্রোগ্রামের স্প্রিং–২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ সকাল ১০:০০টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটি কোডভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে পরিচালিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বর্তমান সময়ের একটি সম্ভাবনাময় ও সৃজনশীল শিক্ষা ক্ষেত্র। প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নান্দনিক বোধ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত প্রস্তুতির সমন্বয়ে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ভর্তি পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব কুহেলী চৌধুরীসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাঁরা সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনার মাধ্যমে পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করেন।
উল্লেখ্য, প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ আধুনিক পাঠক্রম, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং শিল্পখাতভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফ্যাশন পেশাজীবী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.