puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ৩২তম সিন্ডিকেট সভা ০৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, সিন্ডিকেটের সদস্য-সচিব ও প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, সিন্ডিকেট সদস্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং সিন্ডিকেট সদস্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।

এ ছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব আহমেদ শিবলী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

Read More

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও সেন্ড আ লিটল হোপের মধ্যে এআই কোর্স চালু বিষয়ক আলোচনা সভা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৩২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Saturday, 5 September, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ৩২তম সিন্ডিকেট সভা ০৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১১টায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

সভায় সিন্ডিকেট সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, সিন্ডিকেটের সদস্য-সচিব ও প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, সিন্ডিকেট সদস্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী এবং সিন্ডিকেট সদস্য ও প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।

এ ছাড়া সিন্ডিকেট সদস্য হিসেবে অনলাইনে সভায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব আহমেদ শিবলী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, প্রশাসনিক ব্যবস্থাপনা, মানোন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনাকালে মাননীয় উপাচার্য উপস্থিত সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.