puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ আগস্ট ২০২৬, বুধবার, বিকেল ৪টায় আলোচনা সভা, হামদ-নাত, কবিতা আবৃত্তি, মহানবীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা,  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর পক্ষ থেকে ‘শান্তির দূত’ ও ‘শান্তির বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করে বলেন, মহানবী (সা.)-এর মাধ্যমে আমরা পবিত্র কোরআন পেয়েছি, যেখানে মানবজাতির পথচলার যাবতীয় দিকনির্দেশনা ও বিধিবিধান লিপিবদ্ধ রয়েছে। কোরআন ও মহানবী (সা.)-এর আদর্শ মেনে চললে পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা ও অরাজকতা থাকবে না।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। তাঁর জীবনাদর্শ হৃদয়ে ধারণ ও অনুসরণ করে মানসিক শান্তি অর্জন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবনের প্রতিটি অধ্যায় মানবজাতির জন্য অনুসরণীয় ও শিক্ষণীয়। তাঁর সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, মানবপ্রেম ও ক্ষমাশীলতার আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান জনাব উম্মে সালমা, লাইব্রেরীয়ান জনাব কাউসার আলম, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজিব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও সেন্ড আ লিটল হোপের মধ্যে এআই কোর্স চালু বিষয়ক আলোচনা সভা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘নাইন্টিন ক্যান্ডেল’ ক্যান্টিন পরিচালনায় চুক্তি স্বাক্ষর

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘আইডিয়া টু পাবলিকেশন ২.০’

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ব্র্যাক ইনস্টিটিউট ফর এডুকেশন ডেভেলপমেন্টের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন

Wednesday, 26 August, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ আগস্ট ২০২৬, বুধবার, বিকেল ৪টায় আলোচনা সভা, হামদ-নাত, কবিতা আবৃত্তি, মহানবীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা,  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর পক্ষ থেকে ‘শান্তির দূত’ ও ‘শান্তির বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করে বলেন, মহানবী (সা.)-এর মাধ্যমে আমরা পবিত্র কোরআন পেয়েছি, যেখানে মানবজাতির পথচলার যাবতীয় দিকনির্দেশনা ও বিধিবিধান লিপিবদ্ধ রয়েছে। কোরআন ও মহানবী (সা.)-এর আদর্শ মেনে চললে পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা ও অরাজকতা থাকবে না।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। তাঁর জীবনাদর্শ হৃদয়ে ধারণ ও অনুসরণ করে মানসিক শান্তি অর্জন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবনের প্রতিটি অধ্যায় মানবজাতির জন্য অনুসরণীয় ও শিক্ষণীয়। তাঁর সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, মানবপ্রেম ও ক্ষমাশীলতার আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহম্মদ ইব্রাহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান জনাব উম্মে সালমা, লাইব্রেরীয়ান জনাব কাউসার আলম, ফিন্যান্স ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর জনাব রাজিব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.