puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo
-->

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব । 

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপত্য বিভাগের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব উদযাপন করা হয়েছে। ০৬ মে ২০২৬, বুধবার, দিনব্যাপী এই উৎসবে বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রকল্প প্রদর্শনী উদ্বোধন করা হয় ও বাংলাভোজের আয়োজন করা হয়। এছাড়াও আয়োজন করা হয় বরণ ও বিদায়। উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, স্থাপত্য বিভাগের অ্যাডভাইজার প্রফেসর সোহেল এম. শাকুর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বৈশাখ অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব। বাঙালিদের যত উৎসব আছে, সেগুলোর মধ্যে এটাই একমাত্র উৎসব যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, বৈশাখ নতুনকে বরণ করার শিক্ষা দেয়। নতুনকে বরণ করার জন্য মানুষের মধ্যে একটা শক্তি প্রয়োজন। এই শক্তি অর্জন করতে হয়। অনেকে এই শক্তি অর্জন করতে পারে না। তারা পুরনোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। দেশ ও সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অন্যদিকে যারা নতুনকে বরণ করতে পারে, তারা দেশ ও সভ্যতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে এগিয়ে নিয়ে যায়।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, স্থাপত্য বিভাগ প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি আদরণীয় বিভাগ। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন কর্মকাণ্ডে ও আয়োজনে, বিভিন্ন কিছু নির্মাণে এই বিভাগ সৌন্দর্যবর্ধনের সৃজনশীল কাজটি করে থাকে। এই বিভাগ শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে নয়, বরং মানের দিক থেকে উত্তীর্ণ।
অতিথিবৃন্দ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। বিভিন্ন একাডেমিক বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দও উৎসবে অংশগ্রহণ করেন। 

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ‘আনলকিং বিহেভিয়ারাল ইনটেনশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ১২ মে ২০২৬|

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা ১১ মে ২০২৬, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগে তামাক ও নিকোটিন আসক্তি বিষয়ক সেমিনার |

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব

Wednesday, 6 May, 2026

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব । 

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপত্য বিভাগের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘স্থাপত্যের আঙিনায় বৈশাখ’ শীর্ষক উৎসব উদযাপন করা হয়েছে। ০৬ মে ২০২৬, বুধবার, দিনব্যাপী এই উৎসবে বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রকল্প প্রদর্শনী উদ্বোধন করা হয় ও বাংলাভোজের আয়োজন করা হয়। এছাড়াও আয়োজন করা হয় বরণ ও বিদায়। উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হক, স্থাপত্য বিভাগের অ্যাডভাইজার প্রফেসর সোহেল এম. শাকুর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বৈশাখ অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসব। বাঙালিদের যত উৎসব আছে, সেগুলোর মধ্যে এটাই একমাত্র উৎসব যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। তিনি আরও বলেন, বৈশাখ নতুনকে বরণ করার শিক্ষা দেয়। নতুনকে বরণ করার জন্য মানুষের মধ্যে একটা শক্তি প্রয়োজন। এই শক্তি অর্জন করতে হয়। অনেকে এই শক্তি অর্জন করতে পারে না। তারা পুরনোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। দেশ ও সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। অন্যদিকে যারা নতুনকে বরণ করতে পারে, তারা দেশ ও সভ্যতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে এগিয়ে নিয়ে যায়।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, স্থাপত্য বিভাগ প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি আদরণীয় বিভাগ। প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন কর্মকাণ্ডে ও আয়োজনে, বিভিন্ন কিছু নির্মাণে এই বিভাগ সৌন্দর্যবর্ধনের সৃজনশীল কাজটি করে থাকে। এই বিভাগ শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে নয়, বরং মানের দিক থেকে উত্তীর্ণ।
অতিথিবৃন্দ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। বিভিন্ন একাডেমিক বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দও উৎসবে অংশগ্রহণ করেন। 

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2024 Premier University IT. All rights reserved.